পেমেন্টে নজর দিতে ফেসবুকের ফিন্যান্সিয়াল গ্রুপ প্রতিষ্ঠা

১০ আগষ্ট, ২০২০ ২০:০৫  
পেমেন্টে অধিক নজর দিচ্ছে ফেসবুক। সেই লক্ষে নতুন ফিন্যান্সিয়াল গ্রুপ তৈরিতে ব্যস্ত বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। খবর রয়টার্স। নতুন এই গ্রুপের নাম দেয়া হয়েছে এফ২ (ফেসবুক ফিন্যান্সিয়াল)। এটি কোম্পানির নিজস্ব ই-কমার্স সিস্টেম ফেসবুক পেসহ সকল পেমেন্ট সম্পর্কিত বিষয়গুলো দেখভাল করবে। আর এই গ্রুপের নেতৃত্বে থাকছে ফেসবুকের লিবরা ক্রিপ্টোকারেন্সি প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতা ডেভিড কারকাস। এই গ্রুপের অধীনে থাকছে ফেসবুকের অন্যান্য বাণিজ্য প্রকল্প নোভি (পূর্বে ক্যালিবরা নামে পরিচিত) যা লিবরার জন্য তৈরি করা ডিজিটাল ওয়ালেট ও হোয়াটসঅ্যাপ পে, যা কয়েক মাস আগে ব্রাজিলে চালু করা হয়েছে। ব্লুমবার্গ জানিয়েছে, ফেসবুক তাদের ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসসহ সকল প্লাপফর্মের পেমেন্ট সিস্টেমকে একীভূত করতে এই উদ্যোগ নিয়েছে। ডিবিটেক/বিএমটি